ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে আলাপ হয়নি : দুদু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০২:৩৬:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৫:৩২:২৩ অপরাহ্ন
​সেফ এক্সিট নিয়ে বিএনপির সঙ্গে আলাপ হয়নি : দুদু ​ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে তাঁতীদলের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা জানান তিনি।

দুদু বলেন, যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা এখনও দেশে বিদেশে তৎপর।

জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়গুলো জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই : আসিফ নজরুল
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ