ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নবাবগঞ্জে সংরক্ষিত বনের গাছ কাটায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-১০-২০২৫ ০১:৪০:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৫ ০১:৪০:৪২ অপরাহ্ন
​নবাবগঞ্জে সংরক্ষিত বনের গাছ কাটায় গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে রুবেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।

শুক্রবার (১০ অক্টোবর ) রাত ১০ টায় উপজেলার বিরামপুর চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের আওতাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল ইসলাম (২৫) উপজেলার আমবাগান গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এম এস নুর বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে আকাশমনি গাছ কাটার সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তিনটি আকাশমনি গাছ এবং একটি কুড়াল জব্দ করা হয়। গ্রেপ্তার রুবেলের  বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ