ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১০-২০২৫ ০১:৩১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৫ ০১:৩১:৫৯ অপরাহ্ন
​শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতির হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্ট এ তথ্য জানান।

তিনি বলেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তাকে আজ সকালে আবারও লাইফসাপোর্টে নেওয়া হয়েছে। স্যারের অবস্থা আশংকাজনক। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন।

পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের প্রতি হাসপাতালে ভিড় না করে স্যারের জন্য প্রার্থনা ও মঙ্গল কামনার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন সৈয়দ মনজুরুল ইসলাম। গত ৩ অক্টোবর হার্ট অ্যাটাকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এরপর অস্ত্রোপচার করে দুইটা রিং পরানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ