আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১০-২০২৫ ১২:৪৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১০-২০২৫ ০২:৪৩:৪২ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া:
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারের এই সংঘর্ষ ৭টা থেকে শুরু হয়ে ১১ টা পর্যন্ত চলে। দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মাঝে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচায় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বৃহম্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই …
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের আহতঅর্ধশতাধিক ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এসময় উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারের এই সংঘর্ষ ৭টা থেকে শুরু হয়ে ১১ টা পর্যন্ত চলে। দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মাঝে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচায় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বৃহম্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মাঝে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে নেমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরই জের ধরে শুক্রবার সকাল ৭ টার দিয়ে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তি সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা আছে।
বাংলাস্কুপ/এনআইএন /
প্রিন্ট করুন
কমেন্ট বক্স