নৌ-কমান্ডোদের সম্মেলনে যোগ দিবেন উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-১০-২০২৫ ১১:৪২:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৯-১০-২০২৫ ১২:৫৩:৩৭ অপরাহ্ন
ফাইল ছবি
আগামী ১১ অক্টোবর ২০২৫, শনিবার সকাল ১০টায় ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ রিপোটার্স ইউনিটির হলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌকমান্ডো এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানীত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর।
এছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ ব্যাপারে নৌ-কমান্ডো এসোসিয়েশনের নেতা আলহাজ মো.শাহজাহান কবীর বীর প্রতীক বলেন, সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে সারাদেশ থেকে নৌ-কমান্ডোরা অংশ গ্রহণ করবেন। এই সম্মেলনে সংগঠনের নতুন কমিটিও গঠন করা হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স