ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আ.লীগের ঝটিকা মিছিল আগের তুলনায় কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৬:৪৭:২৮ অপরাহ্ন
​আ.লীগের ঝটিকা মিছিল আগের তুলনায় কমেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু মহলের ঝটিকা মিছিল ও নৈরাজ্যকর পরিস্থিতি ঠেকানো না যাওয়ার অভিযোগ পুরোপুরি সঠিক নয়। আমরা এখন পর্যন্ত এসব কার্যক্রম থেকে ২৪০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছি, ফলে সাম্প্রতিক সময়ে এই ধরনের মিছিল অনেক কমে গেছে।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা পেলে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ যখন নির্বাচনের দিকে মনোযোগী হয়, তখন দেশে অপরাধ প্রবণতাও স্বাভাবিকভাবে কমে আসে।’

অনুষ্ঠানে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপিকে ২০টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়। ধাপে ধাপে মোট ২০০টি গাড়ি প্রদান করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ডিএমপির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং দ্রুত অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ