ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১২:৫৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ সংবাদচিত্র: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ

বুধবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ