ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নেসকোর নির্বাহী পরিচালক হলেন মখলেসুর রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১২:২৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১২:৩৯:০৬ অপরাহ্ন
​নেসকোর নির্বাহী পরিচালক হলেন মখলেসুর রহমান ​ফাইল ছবি
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) নির্বাহী পরিচালক (অপারেশন) পদে মো. মখলেসুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। নেসকো’র ২১১তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৬ অক্টোবর) তিন বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত (স্মারক নম্বর-২৭,০০,০০০০,০৮৮.১১.০০২.২৪-৪৩৬) পত্র থেকে এ তথ্য জানা গেছে। 

নেসকো সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত নেসকো পরিচালনা পর্ষদের ২১১তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মেধা তালিকায় শীর্ষে অবস্থানকারী মো. মখলেসুর রহমানকে যোগদানের তারিখ থেকে তিন বছরের চুক্তিভিত্তিক দায়িত্বে নিয়োগের পরামর্শ প্রদান করা হয়। এই নিয়োগ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কার্যকর করা হয়েছে। 

মো. মখলেসুর রহমান নেসকোর ডিজাইন এন্ড ইন্সপেকশন দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) পদে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানান, দক্ষ এই প্রকৌশলী নতুন দায়িত্ব পাওয়ায়  অপারেশন কার্যক্রম আরও গতিশীল হবে। গ্রাহকসেবার মানও আরো বৃদ্ধি পাবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে

এমডি নিয়োগের কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ
​এমডি নিয়োগে কৌশলী হলো নেসকো!
এবার দুদকের জালে নেসকো
নেসকো’র নতুন দায়িত্বে অঞ্জনা খান মজলিশ
​পদত্যাগ করলেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ