গাড়ি চাপায় নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-১০-২০২৫ ০১:০৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-১০-২০২৫ ০১:০৫:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডের স্টিল মিলস বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নারীর নাম মনি আক্তার। তিনি কর্ণফুলী ইপিজেডের ভেঞ্চুরা নামে একটি কারখানায় কর্মরত ছিলেন। মনি আক্তার চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা। সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
পতেঙ্গা থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন বলেন, মনি আক্তার নামে এক শ্রমিক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স