ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবির ​নতুন পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:১৯:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১২:১৪:৪০ অপরাহ্ন
বিসিবির ​নতুন পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।

ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত সদস্যসহ মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হয়েছে নতুন বোর্ড। এই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে, মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে।

বিসিবির এক পরিচালক জানিয়েছেন, প্রথম সভায় মূলত বিভাগ বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আয়োজন, দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় থাকবে।

নির্বাচিত সদস্যদের তালিকা

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা):
চট্টগ্রাম – আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর
খুলনা – আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান
ঢাকা – নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল
বরিশাল – সাখাওয়াত হোসেন
সিলেট – রাহাত শামস
রাজশাহী – মোখলেসুর রহমান
রংপুর – হাসানুজ্জামান

ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব কোটা):
ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান কোটা):
খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার প্রতিনিধি)
এনএসসি কোটা – এম. ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

​বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল
​বিসিবি নির্বাচনে পরিচালক পদে জয়ী হলেন যাঁরা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ