ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৫:৪৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৫:৪৫:১৩ অপরাহ্ন
​গঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার ​ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় গঙ্গামতি সৈকতের বেলাভূমে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা নৌপুলিশ সদস্যরা সোমবার (৬ অক্টোবর) দুপুরে মৃতদেহটি উদ্ধার করেন। 

মৃতদেহে পচন ধরেছে। দূর্গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয় জেলেরা মৃতদেহটি প্রথমে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদেহটি ট্রলার ডুবিতে নিখোঁজ থাকা হতভাগা কোন জেলের হতে পারে। এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ