ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি সরকার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৩:৩০:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:২৭:২৫ অপরাহ্ন
​ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি সরকার ​ফাইল ছবি
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, দেশটিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থানসহ সব ভিসা এ সুবিধার আওতায় থাকবে।

রোববার (০৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করা সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের একটি অংশ।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, এ উদ্যোগের মাধ্যমে হজ-ওমরাহ খাতের সেবাগুলো আরও বিস্তৃত হবে। অনেক বেশি মানুষ এ সেবার আওতায় আসবেন। একইসঙ্গে ভিশন–২০৩০ এর লক্ষ্য পূরণেও এটি ভূমিকা রাখবে।

সম্প্রতি মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে, যার মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। এ প্ল্যাটফর্মে প্যাকেজ নির্বাচন থেকে শুরু করে ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই সহজভাবে করা যাবে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ- পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা দেয়ার এবং তাদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করার জন্য।-সূত্র: সৌদি গেজেট

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ