হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্ন্যাকস কর্ণার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১০-২০২৫ ১১:৫২:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৫ ১১:৫২:৫২ পূর্বাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে নবনির্মিত স্ন্যাকস কর্ণারের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
শনিবার (৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় পুনাক দিনাজপুরের উদ্যোগ ও বাস্তবায়নে এই স্ন্যাকস কর্ণার যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, সীমান্ত দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি অসংখ্য যাত্রী যাতায়াত করেন। তাদের জন্য বিশ্রাম ও নিত্যপ্রয়োজনীয় খাবারের সহজলভ্যতা নিশ্চিত করতে এই স্ন্যাকস কর্ণার ভ্রমণকে আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করবে। তিনি পুনাক দিনাজপুরের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, যাত্রীসাধারণ ও আগত অতিথিদের সেবায় বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর।
অনুষ্ঠানে হাকিমপুর সার্কেল অফিসার, হিলি ইমিগ্রেশনের কর্মকর্তা, পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স