হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-১০-২০২৫ ০৫:১৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-১০-২০২৫ ০৫:১৭:১৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে রাস্তার পাশে চাতালের বারন্দা থেকে এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে পৌর শহরের বাসুদেবপুর এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।
স্থানীয়রা বলেন, প্রায় সময় এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন, সিপি মোড় এবং আশ পাশের এলাকায় ঘোরাফেরা করতেন।স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি একজন মাদকসেবি এবং তার বাড়ি সৈয়দপুর। তাকে বিহারি হিসেবে অনেই চেনে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স