ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:১৫:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০১:৪০:২২ অপরাহ্ন
​হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর ) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। 

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান।

তিনি আরও জানান, এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা দাবি করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ