বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-১০-২০২৫ ০৬:৫৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১০-২০২৫ ০৬:৫৬:৩৪ অপরাহ্ন
ফাইল ছবি
৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এদিন সকালেই সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। যে কারণে চট্টগ্রাম থেকে গায়ক আসিফ আকবরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে কোনও বাধা থাকেনি।
বেলা ১২টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তাদের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন। সেখান থেকে একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন গায়ক আসিফ আকবর।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স