ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দুর্গাপূজায় ৪৯ ঘটনায় গ্রেপ্তার ১৯: আইজিপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০১:০২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৫৬:২৯ অপরাহ্ন
​দুর্গাপূজায় ৪৯ ঘটনায় গ্রেপ্তার ১৯: আইজিপি ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজায় এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পূজা নিয়ে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১ হাজার ৬০৬টি মণ্ডপ রয়েছে। সেখানে দুই একটি ঘটনা ছাড়া তেমন কিছু হয়নি। শান্তিপূর্ণ ভাবেই পূজা উদযাপন হচ্ছে। তবে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

পুলিশের তালিকা অনুসারে, সারা দেশে পূজা মন্ডপে ছোট-খাটো ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে। এছাড়াও অনেকগুলো জিডি হয়। ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কয়েকটি ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, চট্টগ্রামে জামায়েত কর্মী সেজে হামলার ঘটনা একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি জামায়াত কর্মী না বলেও জানা গেছে। এ ছাড়াও পূজা মন্ডপের গেটের কাপড় ছিড়ে ফেলা, বাতাসে প্রতিমা ভেঙ্গে যাওয়া।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ