ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১০:৩৮:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১০:৩৮:০৮ পূর্বাহ্ন
​দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা ফাইল ছবি
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৫৮। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ু দূষণের এ তালিকায় ২০৫ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি, যার স্কোর ২৪৮। ১৫৩ স্কোর নিয়ে  চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার কামপালা, যার স্কোর ১৪৭।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ