ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৭:৩৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৭:৩৭:২৪ অপরাহ্ন
​ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু ​ছবি: সংগৃহীত
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ১৯৫ জনের ও এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৭৮৬ জনে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৭৬ জন,বরিশাল বিভাগের ১১৬ জন,চট্টগ্রাম বিভাগের ৯৮ জন, খুলনা বিভাগের ৩৯ জন, ময়মনসিংহ বিভাগের ৩৫ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ১৪ জন ও সিলেট বিভাগের ৪ জন রোগী রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৯৫ জনের। যাদের মধ্যে পুরুষ ১০১ জন এবং নারী ৯৪ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ