ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চোলাই মদ তৈরির অভিযোগে সাঁওতাল নারীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৬:৫৯:৪০ অপরাহ্ন
​চোলাই মদ তৈরির অভিযোগে সাঁওতাল নারীর কারাদণ্ড প্রতীকী ছবি
চোলাই মদ তৈরি ও সংরক্ষণের অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক সাঁওতাল নারীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। পুলিশ রোববার (২৮ সেপ্টেম্বর) ওই নারীকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, চোলাই মদ তৈরির গোপন সংবাদের ভিত্তিতে তিনি শনিবার বিকেলে উপজেলার ঘোড়াপাথার গ্রামে অভিযান চালান। এসময় ১০ লিটার চোলাই মদসহ মৃত: গণেশ মুর্মুর স্ত্রী আগস্তিনা হেমরমকে (৪২) আটক করেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাঁওতাল সম্প্রদায়ের ওই নারী ঘোড়াপাথার নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও সংরক্ষণ করে আসছিলেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দণ্ডপ্রাপ্ত নারীকে রোববার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ