বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, বর কে?
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-০৯-২০২৫ ০৩:১২:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৫ ০৩:১২:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সাত পাঁক ঘুরবেন তিনি। তবে কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর, তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা।
একটি সূত্র জানায়, প্রেমিক লেখক রাহুল মোদিকেই শ্রদ্ধা বিয়ে করতে পারেন বলে জানা গেছে। বেশ কিছু দিন ধরেই রাহুলের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে একাধিকবার বিমানে ভ্রমণ করতেও দেখা গেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানান ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা কাপুর।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রীর খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল মোদি। সে দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতেও দেখা যায়। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে— ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল।
বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স