ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, হেলপার নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০২:৩৩:০০ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০২:৩৩:০০ অপরাহ্ন
​কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, হেলপার নিহত ​ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী বাসের ধাক্কায় বাসের হেলপার নিহতে হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম মোহাম্মদ মুরাদ (২৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়ার জামাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থানা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মুরাদের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ১৯ জন মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিল। তারা সবাই ঢাকায় এসিআই ফুডসে চাকরি করেন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে ছিল। বাস পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাস হেলপার মুরাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ