হিলি সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৯-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৯-২০২৫ ০৮:০২:০১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দিনাজপুরের হিলিসহ আশপাশের সীমান্তবর্তী উপজেলার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর হিলি চন্ডিপুর সার্বজনীন মন্দির থেকে টহল কার্যক্রম শুরু করেন জয়পুরহাট ২০-বিজিবির সদস্যরা।
দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা। আমাদের ব্যাটালিয়নের সদস্যরা ২৪ ঘন্টা মণ্ডপগুলোতে টহল দিবে। এছাড়াও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে মণ্ডপগুলোতে। অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স