চকরিয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৯-২০২৫ ০৪:৫৬:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৯-২০২৫ ০৪:৫৬:২৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় এক ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে (৪০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চকরিয়া পৌর শহরের নিকটবর্তী মাতামুহুরি সেতুর দক্ষিণে সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সেখানে তার মৃত্যু হয়।
নিহত গিয়াস উদ্দিন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর-হাজিয়ান এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয় দীঘির পাড়ে টমটম (ইজিবাইক) ব্যবসা করতেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার মুঠোফোনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে পূর্বশত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স