মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৯-২০২৫ ০২:৫৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৯-২০২৫ ০৩:১৮:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শ্রাবন্তী আক্তার নামে এ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তার বাড়ি চর বাউশিয়া গ্রামে।
দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং দায়ী চালকের শাস্তি দাবি জানায়।
এ বিষয়ে গণমাধ্যমকে পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বাসটি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষ বলেন, মহাসড়ক ঘেঁষে শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও নিরাপদে সড়ক পারাপারের কোনো ব্যবস্থা নেই। দ্রুত ফুটওভার ব্রিজ বা স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান তারা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স