নিউইয়র্কে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৭-০৯-২০২৫ ১২:২২:০২ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৯-২০২৫ ০২:৫৯:০৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াজ রহমান হোসেইন। আর মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া, যিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী। শারীরিক আঘাতের অভিযোগে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) রিয়াজকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে। আহত হৃদয় মিয়াকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার বর্ণনায় হৃদয় মিয়া গণমাধ্যমকে জানান, বিক্ষোভ শেষে বাড়ি ফেরার সময় রিয়াজ এসে তাকে ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গালাগাল করেন। জবাবে তিনি কিছু না বলতেই রিয়াজ মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারেন। হৃদয় মাটিতে পড়ে গেলে পুলিশ এসে দুজনকেই ধরে। পরে আরেক পুলিশ কর্মকর্তা জানান, রিয়াজ প্রথম আঘাত করেছেন—তাই হৃদয়কে ছেড়ে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একই দিন নিউইয়র্কে আরেক আওয়ামী নেতার ওপরও চড়াও হন বিএনপি কর্মীরা। হঠাৎ এক সমাবেশে ওই নেতা প্রবেশ করলে বিএনপি সমর্থকরা হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স