ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:২৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:২৭:১৭ অপরাহ্ন
​বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ সংবাদচিত্র: সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহতরা হলেন- নিহত বিপুলের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রুপা মনি দাস (১২)।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‍“দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে অটোরিকশা যোগে নারচী গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক তাদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক শুকুর আলী মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল ও তার ছেলে বিপ্লবের মৃত্যু হয়।” 

তিনি আরো বলেন, “আহত মমতা রানী ও রুপা মনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ