ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নিখোঁজ, হাসনাতের ক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৩:৪৫:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৫৮:৫৫ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নিখোঁজ, হাসনাতের ক্ষোভ ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ নিখোঁজ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একইসঙ্গে ঘটনার তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি দেখা যাচ্ছে বলে পোস্টে মন্তব্য করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট পোস্টটি করেন হাসনাত আব্দুল্লাহ।

সেখানে তিনি লিখেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।

হাসনাত আব্দুল্লাহ আরও লিখেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে। একইসঙ্গে এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরোনো।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ