রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২৪৪
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৯-২০২৫ ০৭:৪৮:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৫ ০৮:৪৩:২৭ অপরাহ্ন
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ২৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।
ডিএমপি জানায়, ‘আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
পুলিশ জানায়, গ্রেপ্তার অভিযানে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স