ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আ' লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই : এনসিপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৩:৩৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৪:৪২:২৫ অপরাহ্ন
​আ' লীগকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই : এনসিপি ​ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে নির্বাচন আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে জরুরি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আওয়ামী লীগকে পুর্নবাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে থাকবে। বিএনপিকে আওয়ামী লীগের পুর্নবাসনের পরিবর্তে বাংলাদেশ পুর্নগঠনে কাজ করতে আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ