ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ডিম নিক্ষেপের প্রতিক্রিয়ায় আখতার

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০২:১০:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০২:১০:০৮ অপরাহ্ন
হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না ​ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লাঞ্চিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আখতার বলেছেন, ‘আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।’

নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় ভাই না।’

আখতার বলেন, ‘আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশে। মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে তারা আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।’

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​আখতারের ওপর ডিম নিক্ষেপ, যা বললেন জামায়াত নেতা তাহের
নিউইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলা, মুখ খুললেন আনসারী
ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক
​নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ