ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নিউইয়র্কে হামলার প্রতিবাদে বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:৪৯:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:৪৯:৫১ পূর্বাহ্ন
​নিউইয়র্কে হামলার প্রতিবাদে বিকেলে শাহবাগে এনসিপির বিক্ষোভ ফাইল ছবি
নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকেল ৪ টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিন সকালে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি। এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি।

বাংলাপস্কুপ /প্রতিবেদক/ এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ