ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০২:৪৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৬:০২:৪০ অপরাহ্ন
​পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ড, জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ​ছবি: সংগৃহীত
সাতক্ষীরার সদর উপজেলার বিনাপোতা এলাকায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শহর ও গ্রামীণ অঞ্চলে মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমারের ওভার হিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ