ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১২:০২:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০১:৫০:৪৫ অপরাহ্ন
​বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা
কানাডার সরকার তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে যেকোনো মুহূর্তে বিক্ষোভ, সংঘর্ষ এবং হরতাল-অবরোধের পরিস্থিতি তৈরি হতে পারে, যার আগাম সংকেত পাওয়া নাও যেতে পারে। তাই কানাডার নাগরিকদের বাংলাদেশে উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এখনো ভ্রমণ নিষিদ্ধ। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করলে এই এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে। সেখানে রাজনৈতিক সহিংসতা, জাতিগত সংঘাত, অপহরণ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ নানা ঝুঁকি রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায়ও সাবধানতার প্রয়োজন। বিশেষ করে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল, নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এবং কারওয়ান বাজার এলাকায় ভ্রমণকারীদের বাড়তি সতর্ক থাকতে হবে।

নারীদের একা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে এবং রাতে গণপরিবহন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা শহরের বাইরে ভ্রমণ এড়ানোও সুপারিশ করা হয়েছে।

কানাডা সরকার আরও সতর্ক করেছে, সন্ত্রাসী হামলার ঝুঁকি এখনও বিদ্যমান, বিশেষ করে ধর্মীয় উৎসব বা জনসমাগমের সময়। এছাড়া সাধারণ ধর্মঘট ও অবরোধ চলাকালে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সহিংসতার ঘটনায় হাজারো মানুষ নিহত হয়েছে। যদিও এখন পরিস্থিতি তুলনামূলক শান্ত, তবুও হঠাৎ করে সহিংস বিক্ষোভ ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।”

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ