ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আ. লীগের মিছিলের সময় খাওয়া-বিশ্রাম, ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১২:৫২:০১ অপরাহ্ন
​আ. লীগের মিছিলের সময় খাওয়া-বিশ্রাম, ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ​ছবি: সংগৃহীত
‘দায়িত্বে অবহেলার’অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

অভিযোগ রয়েছে, তারা আওয়ামী লীগের মিছিল-মিটিং চলাকালে খাওয়া ও বিশ্রামে নিয়ে সময় কাটান।

তবে ডিএমপি জানায়, এটি শৃঙ্খলাজনিত বা দায়িত্বে অবহেলার ঘটনা নয়, বরং  ‘প্রশাসনিক কারণে’ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ