ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১১:৩০:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১১:৩০:৫৮ পূর্বাহ্ন
​যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন– মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

জানা গেছে, বিস্ফোরণের সময় ঘরের ভেতরে পরিবারের চার জনই অবস্থান করছিলেন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ