ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১২:২৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ১২:২৯:০৪ অপরাহ্ন
​শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ফাইল ছবি
বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পার, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়া পাড়া, প্রেসক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্নব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ