ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আহত ১২

সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি খাদে, খুবি ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ০৩:৫১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ০৫:০৯:৪৩ অপরাহ্ন
সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি খাদে, খুবি ছাত্রী নিহত ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে পিকআপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পর্যটকবাহী চাঁদের গাড়িটি (জীপ) শিজক ছড়ার হাউজপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনার শিকার হয়।

মূল সড়ক থেকে প্রায় তিনশ ফুট গভীর খাদে পড়ে যায় চাঁদের গাড়িটি। সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের এএসআই উত্তম আচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফছানা রিংকি (২৩)। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৮ জনের পর্যটকের একটি গ্রুপ বিভিন্ন পর্যটকবাহী গাড়িতে করে সাজেক যাচ্ছিল। তার মধ্যে ১৩ জনের একটি গ্রুপের চাদের গাড়ি (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। গাড়িতে থাকা একজন শিক্ষকসহ ১২ জন আহত হয়। স্থানীয় জনসাধারণ, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহত ও আহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ