ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এনআইডি আইন বাতিলসহ ৫ দফা সুপারিশ ইসি কর্মকর্তাদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৬:৪২:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৬:৪২:০৪ অপরাহ্ন
​এনআইডি আইন বাতিলসহ ৫ দফা সুপারিশ ইসি কর্মকর্তাদের ​ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিলসহ পাঁচ দফা সুপারিশ পেশ করেছেন। পাশাপাশি তারা ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করার কথাও বলেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সুপারিশগুলো তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন।

তাদের ৫ দফা সুপারিশগুলো হলো:

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ দ্রুত জারি করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান।

পদসৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পুনরায় নির্বাচন কমিশনের কাছে ফিরিয়ে আনা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সব কর্মকর্তাদের অংশগ্রহণে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ আয়োজন করা।

উক্ত সম্মেলনের প্রস্তুতিমূলক বিভিন্ন কমিটি গঠন করা।

এই সুপারিশগুলো ইসির কার্যক্রমে আরও স্বচ্ছতা ও দক্ষতা আনতে সহায়ক হবে বলে মনে করছেন কর্মকর্তারা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ