ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​৪৯৯ কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৫৫:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৫৫:০০ অপরাহ্ন
​৪৯৯ কোটি টাকার এলএনজি আমদানির সিদ্ধান্ত ​ফাইল ছবি
সরকার সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই আমদানি করা হচ্ছে এই এলএনজি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নতুন করে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৫-২৬ নভেম্বর ২০২৫ সময়ে ৪৭তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিংয়ের কাছ থেকে এই এক কার্গো এলএনজি আমদানি করতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৮৮ ডলার।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ