ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:৩৮:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০১:০৩:২২ অপরাহ্ন
​তিস্তা প্রকল্প যাচাইয়ে বাংলাদেশে আসছে চীনের বিশেষজ্ঞ দল ফাইল ছবি
তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ের জন্য চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে উপদেষ্টা লিখেন, আগামী কয়েক মাসের মধ্যে সরেজমিন তিস্তা প্রকল্প যাচাইয়ের জন্য বাংলাদেশে আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

যুব ও ক্রীড়া উপদেষ্টা লেখেন, গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় এ তথ্য জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে তারা কাজ করছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পোস্টে আরও লেখেন, গত ১৫ সেপ্টেম্বর, সোমবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে আলোচনায় এ তথ্য জানান ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনের রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পের বিষয়টিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে তারা কাজ করছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ