ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল, নিহত ৫১

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১০:৪২:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:৪৮:২২ পূর্বাহ্ন
​গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল, নিহত ৫১ সংবাদচিত্র: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।  গত ২৪ ঘণ্টায় শহরটিতে বোমা হামলায় ৫১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরাইল সোমবার সন্ধ্যায় গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে এলাকার সর্বোচ্চ আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করেছে। এই তীব্র হামলার কারণে লাখো বাসিন্দা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরাইল  অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, গাজা সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে ‘অস্বাভাবিক তীব্র হামলা’ চালানো হয়েছে। 

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার বাহিনী। শহরের অন্যান্য এলাকাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু জায়তুন এলাকায় আগস্টের শুরু থেকে ১ হাজার ৫০০’র বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ