ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হাসপাতালে ৬৮৫

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৭:৪২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৭:৪২:৪৯ অপরাহ্ন
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ​ছবি: সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আরও ৬৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছেন। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১২৫ জন ছাড়াও ঢাকা বিভাগে ১২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৬ দশমিক শতাংশ ৮ পুরুষ এবং ৪৩ দশমিক ২ শতাংশ নারী। 

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ