ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দেশের রিজার্ভ আরও বাড়ল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৭:৩৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৭:৩৮:৫৫ অপরাহ্ন
​দেশের রিজার্ভ আরও বাড়ল ​ছবি: সংগৃহীত
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩০৫৯১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০৫৯১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫৭৫৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৪৫০ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ