ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৪৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৪:৪০:১৬ অপরাহ্ন
​বাকসু নির্বাচনের দাবিতে বিএম কলেজে বিক্ষোভ ​ছবি: সংগৃহীত
বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে বাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন— ‘বাকসু নির্বাচন চাই, শিক্ষার্থীর অধিকার চাই’। তারা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিএম কলেজেও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। বিক্ষোভ সমাবেশে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, ছাত্র সংসদ শুধু রাজনীতি নয়—এটি শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। খুব দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন তারা।

এসময় বিক্ষোভ সমাবেশের বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম, মো. সাব্বির হোসেন সোহাগ, ছাত্র অধিকার পরিষদের শাকিল আহমেদ, ছাত্র শিবিরের মো. তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের হান্নান উদ্দিন শাকিল।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ