ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৩:৪৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৩:৪৬:৪২ অপরাহ্ন
​বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে: ডা. জাহিদ ​ছবি: সংগৃহীত
বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে।

তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলও ভোট বর্জন করেছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এমন প্রহসনমূলক আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকতে হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ