খাগড়াছড়িতে পাহাড়ি সংগঠনের অর্ধ বেলা অবরোধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-০৯-২০২৫ ০২:২১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
১০-০৯-২০২৫ ০২:২১:৪৮ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে খাগড়াছড়ি ও সাজেক সড়কে আধা বেলা অবরোধ করে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত।
জানা যায়, মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ও এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এ অবরোধের ডাক দেয় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে খাগড়াছড়ি ও সাজেক সড়কে আধা বেলা অবরোধ করে।
অবরোধের ফলে খাগড়াছড়ি জেলা শহরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার আভ্যন্তরীণ সড়কের যান চলাচল। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে সীমিত পরিসরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কের চেঙ্গী ব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। এছাড়াও খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করেছে অবরোধ সমর্থকরা।
অবরোধ চলাকালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে ৬ জন সন্ত্রাসী। স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে তাদের। ওই ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স