ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, পুড়ে মারা গেলেন স্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৯:১১:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৯:১১:০৭ অপরাহ্ন
​নেপালের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, পুড়ে মারা গেলেন স্ত্রী ​ছবি: সংগৃহীত
নেপালে সরকারবিরোধী বিক্ষোভের জেরে সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমাণ্ডুর ডাল্লু এলাকার তাদের বাড়িতে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে তিনি মারা যান। খবর এনডিটিভির।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা খানালের স্ত্রী চিত্রকরকে বাড়ির ভেতর আটকে রেখে আগুন দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোশ্যাল মিডিয়ার ওপর স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। হিমালয়ের এই দেশটির রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই বিক্ষোভ আরও ব্যাপক আকার ধারণ করে। জনরোষের মুখে মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। বিক্ষোভকারীরা তার নিজের বাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছিল।

বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে রাজধানীর রাস্তায় ধাওয়া করে নির্মমভাবে মারধর করা হয়, যার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ