ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করতে হবে না: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:৫৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৬:১১:৫৩ অপরাহ্ন
​এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডি করতে হবে না: ইসি সচিব ​ছবি: সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ১৬ বছর পূর্ণ হলে এনআইডি কার্ড পাওয়া যাবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এসব কথা বলেন আখতার আহমেদ।

তিনি বলেন, ‎‎যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন। কিন্তু ভোটার হতে পারবেন না। এছাড়া এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে এখন থেকে আর থানায় জিডি করতে হবে না। 

ইসি সচিব আরও জানান, ‎রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) কমিশনে উপস্থাপন করা হবে। 

আখতার আহমেদ বলেন, ‎আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং হয়ে দ্রুত আসবে আশাবাদী নির্বাচন কমিশন। ‎‎পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য এপস তৈরি করা হচ্ছে। প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ