ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৩:০৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৫:৫১:৫৫ অপরাহ্ন
​বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ ​ছবি: সংগৃহীত
নেপালের জেনজি-দের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাঁর সচিবালয় এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, 'সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য' ওলি পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

রাজধানী কাঠমান্ডু এবং নেপাল জুড়ে সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভ চলছে।

বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে ওলি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। রাজনৈতিক দলের সদর দপ্তরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে বলেছেন, মঙ্গলবারের বিক্ষোভে দুইজন মারা গেছেন। তিনি জানান, বর্তমানে ৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

​সর্বদলীয় বৈঠক ডাকলেন নেপালের প্রধানমন্ত্রী
​নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও নেপালে উত্তেজনা চরমে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ